1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

“মাধবদীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ২ নং ওয়ার্ডের জয়”

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ৪০৫ পাঠক

খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন: মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলার বস্ত্র শিল্প খ্যাত মাধবদীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ গ্রুপের ৮নং ওয়ার্ডকে ১৫ রানে পরাজিত করে জয় লাভ করে ২নং ওয়ার্ড। ১৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় পৌর শহরের এস.পি ইনিস্টিটিউশন খেলার মাঠে উদ্ধোধনী ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়ে ২নং ওয়ার্ড ২০ ওভার শেষে সংগ্রহ করে ১২০ রান ও ৮নং ওয়ার্ড ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময় সংগ্রহ করে ১০৬ রান। এ ম্যাচে ২৮ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন আল-আমিন ও ৪ ওভারে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন মাছুম। তবে বিজয়ী দল খেলায় প্রভাব খাঠানোর ফলে ম্যান অব দ্যা ম্যাচ নির্ণিয় করা হয় নাই। খেলা পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয় পরে ম্যান অব দ্যা ম্যাচ দেয়া হবে। আগামীকাল ১৮ ডিসেম্বর দুটি খেলা অনুষ্ঠিত হবে, সকালে বি গ্রুপের ১ নং ওয়ার্ড বনাম ১০ ওয়ার্ড ও সি গ্রুপের দুপুরে ৩ নং ওয়ার্ড বনাম ৭ নং ওয়ার্ড।

পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের উদ্যোগে ৫নং ওয়ার্ডের কাউন্সেল মো: শেখ ফরিদকে আহব্বায়ক ও ৩নং ওয়ার্ডের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান পাঠানকে সদস্য সচিব করে  মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন ও ১৬ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলার উদ্ধোধন করা হয়। এ ক্রিকেট টুর্ণামেন্টে মাধবদী পৌরসভার ১২ টি ওয়ার্ড অংশ গ্রহন করবে। ২০ ওভারে লীগভিক্তিক আগামী ৩১ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD