1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ২৮ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭
  • ৩৮৬ পাঠক
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

নরসিংদী প্রতিদিন ডেস্ক: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৮ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ জানুয়ারি মাধবদীতে অবস্থিত নরসিংদী পল্লী বিদুুৎ সমিতির-১ এর কার্যালয় প্রাঙ্গনে অনুুষ্ঠিত সদস্য সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি হাজী মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নরসিংদী পল্লী বিদ্যুৎ বোর্ডে প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, সভায় বক্তব্য রাখেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র ম্যানেজার এ. জেড.এম আজাদ, বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ ও এলাকা পরিচালক (এলাক নং-৩) রেনুকা ইয়াছমিন।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান, ঘোড়াশাল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিতা বর্ধন, সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মোঃ রেজাউল করিম, সমিতির মহিলা পরিচালক খন্দকার কামরুন্নাহারসহ সাবেক এবং বর্তমান পরিচালক, সমিতির গ্রাহক এবং এলাকার সুধীজন । সাধারন সভায় রিটার্নিং অফিসার এলাকা পরিচালক নির্বাচনে মোঃ সামসুদ্দিন আহমেদ এলাকা নং-১ ও মোঃ জাহাঙ্গীর আলম অভি এলাক নং-৪ উভয়কে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেন। সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নিয়মিত বিল পরিশোধ কারী গ্রাহকদের লটারী কুপনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD