1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঘোড়াশাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র সংসদীয় প্রতিনিধি দলের পরিদর্শন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৪ পাঠক

নরসিংদী প্রতিদিন ডেস্ক: নরসিংদীতে বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম (এমপি)র নেতৃত্বে একটি প্রতিনিধি দল পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন । প্রতিনিধি দল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩, ৫ ও ৭ নং ইউনিটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৫ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিটের বর্তমান অবস্থা, ২১০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিটের সংস্কার কাজের অগ্রগতি এবং ৩৪৫ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ নতুন সংযোজিত ৭ নং ইউনিটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এর পূর্বে পরিদর্শক প্রতিনিধি দল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রশিক্ষন কেন্দ্রে কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেন।
১২ জানুয়ারী বৃহস্পতিবার বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাহির এমপি, বেগম নাছিমা ফেরদৌসী এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) গোলাম মোস্তফা, সভাপতির একান্ত সচিব মোঃ মিজানুর রহমান (উপ-সচিব), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, সহকারী সচিব (কমিটি-১৬) খন্দকার আব্দুল মোতালিব, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, পলাশের সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সহকারী পরিচালক (রিপোর্টিং) মোঃ আলাউদ্দিনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেঘা-ওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নং ইউনিট সংস্কারের জন্য কিছুদিন বন্ধ রয়েছে। অপরদিকে ২১০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬ নং ইউনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের নিকট থেকে ২১০ মেঘা-ওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নং ও ৬ নং ইউনিট দু’টি চালু করার কোন উদ্দ্যোগ নেয়া হয়নি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD