1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মনোহরদীতে এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ পালিত ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৪৩২ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: নরসিংদীর মনোহরদীতে এল.কে.ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ বিকালে জাতীয় গণহত্যা দিবস স্মরণে আলেখ্যানুষ্ঠান ‘স্মৃতি অম্লান’ ও ছাত্র গণজামায়াতের আয়োজন করে। এছাড়া সন্ধ্যায় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মানস রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ন.ম মোস্তফা, মোঃ আজিজুল হক, রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক মন্ডলীসহ ছাত্র ছাত্রীরা। আজ ২৬ মার্চ রবিবার অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরাঞ্জন দাস।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD