1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

হিজলিয়ায় উন্নয়ন মূলক কাজ করায় সন্ত্রাসী হামলার স্বীকার ফাহাদ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৩৯১ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার,১৭ মে ২০১৭ : নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুুর ইউনিয়নের হিজলিয়া গ্রামে সামাজিক উন্নয়ন মূলক কাজ করায় সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে ফাহাদ এগ্রো প্লান্টের স্বত্বাধিকারী মুজাহিদুল ইসলাম ফাহাদ। শিবপুর থানায় অভিযোগ সূত্রে জানাযায়, ১৬ মে মঙ্গলবার বিকালে নরসিংদী থেকে বাড়ী ফেরার পথে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সহস্ত্র নিয়ে চন্দনদিয়া গ্রামে এ হামলা চলায়। এসময় তাকে মারধর করে সাথে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা।
ফাহাদ বিভিন্ন প্রজাতির মৎসসহ গবাদিপশু-পাখী পালনের প্রশিক্ষণ প্রদান ও কর্ম-সংস্থানের মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর আসছে, সে খুব ভালো ছেলে তার উপর কেন এ হামালা হলো, এটা সামাজিকভাবে মীমাংশা করা হবে বলে জানান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান সরকার।
বুধবার রাতে ৮টায় ফাহাদ মোঠোফোনে জানান, কোয়েল পাখি, টার্কি মোরগ-মুরগী ও দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির মৎসসহ গবাদিপশু-পাখী পালনে সারা দেশের যুবকদের প্রশিক্ষণ প্রদান ও কর্ম সংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করাই আমার কাজ, আমার এ কাজের প্রতি হিংসার প্রতিপাধ্যতেই মারধরের স্বীকার হই।
ফহাদ আরো জানান, কারো সাথে শত্রুতা করা আমার পেশা না। গরীব সংসারে জন্ম নিয়ে অনেক কষ্টের পর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষে ও জনপ্রতিনিধি এবং ইউনিয়নবাসীর সহযোগীতায় আমি ফাহাদ এগ্রো প্লান্টের স্বত্বাধিকারী হয়েছি। আশাকরি আমার উপর হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাটা স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা মানবিক দৃষ্টিতে দেখবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD