1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে জমকালো আয়োজনে যুবলীগ এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৩৩৩ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে জম কালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্টাবার্ষিকি উপলক্ষে বর্নিল সাজে সাঁজানো হয়েছে পুরো জেলাকে। শহরের গুরুত্বপূর্ন স্থানে ঝুলানো হয়েছে ব্যানার ফেষ্টুন ও প্লেকার্ড । সড়ক-মহাসড়কে তৈরী করা হয়েছে তোরণ। প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে শনিবার দুপুরে জেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম থেকে হাহি-ঘোড়া ও বিভিন্ন বাধ্য যন্ত্র নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিক করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে যুবলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে দলীয় কার্যালয়ে সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-০১ এর সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক), নরসিংদী-০৪ এর সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-০৩ এর সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামীলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান বদি, শিবপুর আসনের সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, পলাশ আসনের সাবেবক এমপি আনোয়ারুল আশ্রাফ খান দীলিপ,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল,যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শামীম নেওয়াজ সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেককাটা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD