1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮২ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন : নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন অনুষ্ঠান। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। আজ সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলে মাধবদী শহর আওয়ামীলীগের উদ্যোগে পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক ও মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ সালাউদ্দীন আহাম্মেদ, সহ সভাপতি আলহাজ মনিরুজ্জামান ভুইয়া, সহ সভাপতি হাজী সফিকুল গাজী, সদর থানা যুবলীগের সভাপতি আলহাজ জাকির হোসেন ও আওয়ামীলীগ সহ সকল সহ যোগী সংগঠনের নেতা কর্মীদের নেতৃত্বে মাধবদী শহরে এক বিশাল বিজয় র‌্যালী বের করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD