1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৩৪৩ পাঠক

নরসিংদী প্রতিদিন : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে খানেপুর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান করে। পরে একটি বিশাল র‌্যালি নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খানেপুর ট্রাক স্ট্যান্ড মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রাজনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহিনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা প্রমূখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD