1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে দুই হাজার ২শ পিস ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৩৯৩ পাঠক

নরসিংদী প্রতিদিন : নরসিংদীর পলাশ উপজেলায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদুল আকবর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বুধবার ভোরে ঘোড়াশাল পৌর এলাকা রাজাব থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহেদুল কক্সবাজার সদর থানার দক্ষিণ হাজীপাড়া এলাকার আবু সাঈদের ছেলে।
পলাশ থানা সুত্রে জানা যায়, জাহেদুল আকবর দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। বুধবার ভোরে ঘোড়াশাল পৌর এলাকার রাজাব গ্রামে ইয়াবার চালান নিয়ে আসলে, গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার এসআই এ.বি. সিদ্দিক বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার ২শ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, আটককৃত জাহেদুল আকবর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD