1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে চাঁদার ‘ফাঁদে’ ধরা ২ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২২ পাঠক

নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে চাঁদা দাবির অভিযোগ এনে কৌশল করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দুই ব্যক্তিকে আটক করিয়েছেন।

ওই কর্মকর্তার দাবি, আটকরা সাংবাদিক পরিচয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তিনি ১০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা দেয়ার সময় কৌশল করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাধ্যমে তাদের আটক করান।

সোমবার বিকেলে আটক দুই সাংবাদিক হলেন- নরসিংদী সদর উপজেলার বানিয়াছল মহল্লার ইউনুছ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫) ও রায়পুরা উপজেলার লক্ষীপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৮)।

এদের মধ্যে ইউসুফ মিয়া দৈনিক চেতনা এবং মানিক মিয়া দৈনিক প্রভাতী খবর পত্রিকার নরসিংদী প্রতিনিধি।

আর অভিযোগকারী কর্মকর্তা হলেন- রায়পুরা মরজাল এলাকার নবগঙ্গা এগ্রো ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ শহিদুল ইসলাম। তার বাড়ি মাগুরার শ্রীকুন্ডিতে। পরে তিনি সদর মডেল থানায় ওই দুই ব্যক্তির নামে মামলা করেন।

পরে শহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘রায়পুরা মরজাল এলাকায় আমার প্রতিষ্ঠানে ঢুকে সাংবাদিক পরিচয়ে আসামিরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে তারা প্রতিষ্ঠান নিয়ে পত্রিকায় প্রতিবেদন করার হুমকি দেন।’

তিনি বলেন, ‘এক পর্যায়ে দুই সাংবাদিককে ১০ হাজার টাকা দেই। পরে তারা সোমবার দুপুরে মোবাইল ফোনে আমাকে ডেকে এনে বাকি টাকা দিতে বলেন। তখন কৌশল করে নরসিংদী পৌর শহরে আমার পরিচিত সাটিরপাড়ায় এনএসআই’র (সাইনবোর্ড বিহীন) কার্যালয়ে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে নিয়ে যায়।’

নরসিংদী সদর থানার ওসি (অপরাধ) মোজ্জাফফর হোসেন পরিবর্তন ডটকমকে বলেন, ইউসুফ মিয়া ও মানিক মিয়াকে থানাহাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD