1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৪৩২ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮:

নরসিংদীতে দুই হাজার পিস ইয়াবাসহ আ: ছাত্তার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ছাত্তার বৌয়াকুড় মহল্লার মৃত আ: সালামের ছেলে। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে শহরের বৌয়াকুড় মহল্লা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

রুপণ কুমার সরকার জানান, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি চালান শহরে ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের বৌয়াকুড় মহল্লায় অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ীর গেইটের সামনে থেকে আ: ছাত্তারকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩ শত পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে আরও ১৭ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলা শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD