1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নিদাহাস ট্রফির মহারণে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৩৯৩ পাঠক

স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার, ১৮ মার্চ ২০১৮: শুরু হয়ে গেল নিদাহাস ট্রফির মহারণ। ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

ফাইনালকে সামনে রেখে কোনো দলেই কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে উভয় দল।

এর আগে বাংলাদেশ বাংলাদেশ চারবার ফাইনাল খেলেছে। একবারও জয় পায়নি। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছিল টাইগাররা। এরপর ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। আর সবশেষ গেল জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছিল লাল-সবুজের জার্সিধারীরা। গেল চারবারের ফাইনালে একবারও জয় পায়নি বাংলাদেশ। এছাড়া ভারতের বিপক্ষে এর আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে একটিতেও জয় পায়নি বাংলাদেশ।

এবার সেই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবে টাইগাররা? সেটা দেখতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD