1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পাকিস্তানি গতি তারকার শোয়েব আখতারের মৃত্যুর গুজব

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৩৮৪ পাঠক

খেলা ডেস্ক শুক্রবার, ২৩ মার্চ ২০১৮:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোয়েব আখতারের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। গত মঙ্গলবার সাবেক পাকিস্তানি গতি তারকার এ মৃত্যুর গুজব ছড়ান আহসান কামাল পাশা নামের দেশটির করাচির এক বাসিন্দা। এরপর ক্ষণিকের মধ্যে তা ভাইরাল হলে যায়।
ফেসবুকে তিনি লেখেন, ‘দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাউলপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪২।’
শোয়েব আখতারের মৃত্যুর গুজব
এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সংবাদ চলে যায় খোদ শোয়েব আখতারের কাছে। এরপর টুইটারে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি লেখেন, প্রতিদিন ওই ফলের দোকানে পাস দিয়ে যাই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানে অন্যতম সেরা এই পেসার।বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন। সূত্র: জি নিউজ



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD