1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আড়াইহাজারে মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ছেলে

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৪০৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,৩১ মার্চ ২০১৮:
আড়াইহাজারে মাদক কেনার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছেলে শাকিলকে শুক্রবার ভোরে পুলিশ আটক করে। আহত বাবা বাদশা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ওসি এম এ হক জানান, গিরদা গ্রামের শাকিল মিয়া ঘরের আসবাবপত্র চুরি করে বাজারে বিক্রি করে মাদক সেবন করত। এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার ঝগড়া বিবাদ লেগেই থাকত।

বৃহস্পতিবার রাতে বাবা বাদশা মিয়ার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এতে শাকিল লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে রক্তাক্ত জখম করে। আহত বাদশা মিয়াকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ছেলে শাকিল মিয়াকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD