1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মেঘনায় ট্রলার থেকে পড়ে কলেজছাত্র নিখোঁজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৩৫৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,রবিবার,১ এপ্রিল ২০১৮: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে সেলিম মিয়া (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় নিখোঁজ হন তিনি। সেলিম মিয়া উপজেলার বগাদী ব্রাহ্মনপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লিয়াকত আলী বলেন, রোববার সকালে চাঁদপুরের মতলব উপজেলা লেংটা পাগলার মাজারে ওরশ থেকে ফিরছিলেন সেলিম। পথে ট্রলারযোগে মেঘনা পার হওয়ার সময় টেটিয়া এলাকায় হঠাৎ নদীতে পড়ে যায় সে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেলিমের সন্ধান পাওয়া যায়নি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD