1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে আটক ২

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৩৮৪ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,১১ এপ্রিল ২০১৮:
সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব দিনাজপুর সিপিসির সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের বোঁচাগঞ্জ ও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার নেহালগাঁও গ্রামের শরিফউদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে সাগর ইসলাম (১৯)।

র‌্যাব ১৩-এর দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব জানান, ওরা দুজন ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্রির নামে প্রতারণা করছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করেন।

আটককৃত সোহেল রানাকে বোঁচাগঞ্জ থানায় এবং সাগর ইসলামকে ঠাকুরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD