1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

এবার বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৩৮৯ পাঠক

নিউজ ডেস্ক, শনিবার, ২১ এপ্রিল ২০১৮:
পরপর কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরও রাজধানীতে বাসের রেষারেষি কমছে না। এবার বনানীতে বাসের চাপায় পা হারালেন আরেক তরুণী।

আহত রোজিনাকে (২১) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন রোজিনা। তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইশতিয়াক রেজা জানিয়েছেন।

তিনি বলেন, রোজিনা মহাখালীতে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গুলশানের নিকেতনে তাদের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

ওসি ফরমান আলী বলেন, ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়।

বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD