1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় ইউপি চেয়ারম্যান হত্যার মূল কারণ জানতে পেরেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৫৬১ পাঠক
দুর্বৃত্তদের গুলিতে নিহত সিরাজুল হক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,০৪ মে ২০১৮: রায়পুরার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার মূল কারণ জানা গেছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তবে, তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার সফিউর রহমান জানান, সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। তবে, এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘আমার জানা মতে আটক নেই।’

এদিকে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রায়পুরা উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাঁশগাড়ীর আড়াকান্দা এলাকায় বাঁশগাড়ী ইউপির ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চেয়ারম্যান সিরাজুল হকের মরদেহ রায়পুরা থানায় নিয়ে রাখা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বাদ জুমা ও বাদ আছর দুই দফায় নামাজে জানাজার আগেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান হত্যার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশগাড়ি ইউনিয়নের সোবহানপুর গ্রামে প্রতিপক্ষ প্রয়াত শাহেদ সরকারের বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে আগুন দিয়েছে সিরাজুল হকের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সূত্র: বাংলা ট্রিবিউন,আসাদুজ্জামান রিপন,নরসিংদী



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD