1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় প্রকাশ্যে চেয়ারম্যান হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৪৪৯ পাঠক
দুর্বৃত্তদের গুলিতে নিহত সিরাজুল হক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক★
নরসিংদী প্রতিদিন,শুক্রবার, ৪ মে ২০১৮:
রায়পুরায় বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের টানা ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যানকে প্রকাশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ৩ মে রাত ৮টার দিকে বাঁশগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- আব্দুল আলী ও আবুল কালাম। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়িতে নিজের বাড়িতে ফিরছিলেন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। চেয়ারম্যানের বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দায় পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে মারধরে করে সরিয়ে দেয় এবং চেয়ারম্যানকে গুলি করে সড়কের পার্শ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয়। ওই সময় সড়কে চলাচলরত লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD