1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর বেলাবোতে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৪৪ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন সোমবার,৭মে,২০১৮: নরসিংদীর বেলাবোতে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বেলাবো বাজার সংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমঙ্গীর শিকদার লোটন।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নিবার্হী কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ফররুক আহমেদ।
বেলাবো উপজেলা জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্ত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নেওয়াজ আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফকরুল আহসান শাহজাদা,জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাবিবুর রহমান,শাহজাহান কবির। বক্তব্য রাখেন বেলাবো উপজেলা জাপার সভাপতি শাহ এহসানুল করিম মুকিত,বজলুর রশিদ,সুমনা খন্দকার,আমজাদ হোসেন,খন্দকার মাসুম, মামুন মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমঙ্গীর শিকদার লোটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার যদি সত সাহস থাকে, যদি জনগনের উপর আস্থা থাকে তাহলে ফেয়ার নির্বাচন করে দেখান। জাল ভোট প্রদান করে, কেন্দ্র দখলের মধ্যদিয়ে নির্বাচন জয়লাভ করা যায় কিন্তু জনগনের ভালবাসা পাওয়া যায় না। বর্তমানে নির্বাচনে জাল ভোটের অভিযোগে
বিভিন্ন স্থানে প্রার্থীরা নির্বাচন বর্জন করে। এর জন্য একদিন আপনাকে জনগনের কাছে জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, ক্ষমতা মানুষের চিরদিন থাকেনা। এর আগে সাদাম, গাদ্দাফি মত ক্ষমতাশালী ব্যাক্তিরা ক্ষমতাচূত হয়ে পৃথিবী থেকে চলে গেছে। সে দিন আর বেশি দূরে নয়। আগামী নির্বাচনে জাতীয় পাটি একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করবে এবং একক ভাবে পল্লী বন্ধু হুসাইন মাহমুদ এশাদ সরকার গঠন করবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD