1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মা কে দেখাতে কারাগারে তাজিনের লাশ!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৪৪৬ পাঠক

বিনোদন ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার, ২৩ মে ২০১৮: হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। গতকাল বিকেল চারটা ৩৪ মিনিটে উত্তরার রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে পরিবারের কাউকে পাশে পাননি তাজিন। এমনকি মাকেও পাশে পাননি তাজিন। তার মা’র সন্ধান করলে প্রথমে জানা যায় কোন এক বিদ্ধাশ্রমে রয়েছেন তিনি। এদিকে আজ জানা যায় বর্তমানে কারাগারে আছেন তাজিনের মা।

তাই তাজিন আহমেদকে শেষবারের মতো বিদায় দিতে আসতে পারেননি তার মা, তাই তাজিন নিজেই গেলেন লাশ হয়ে মায়ের কাছে। বুধবার (২৩ মে) সকালে কাশিমপুর কারাগারে নিথর মেয়েকে দেখেন তিনি।

তাজিনের মা চেক ডিজঅনার মামলায় গত দুই বছর ধরে কারাগারে রয়েছেন। তাই মেয়েকে শেষ দেখার জন্য আসতে পারেননি। এজন্য তাজিন আহমেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগারের মূল ফটকে নিয়ে যাওয়া হয়। তখন শেষবারের মতো দেখা হয় মা-মেয়ের।

কাশিমপুর থেকে তাজিনের মরদেহ নিয়ে আসা হয় গুলশানের আজাদ মসজিদে। এখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শোবিজের তারকা থেকে সাধারণ মানুষেরাও। এরপর তার মরদেহ বনানীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বনানী কবরস্থানে তার বাবার কবরেই দাফন করা হবে তাজিন আহমেদকে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD