1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কাঁঠালিয়ায় ক্রিকেট খেলা ফলাফলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৮ জন আহত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৮ মে, ২০১৮
  • ২৮৭ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ২৮ মে ২০১৮: নরসিংদীর মাধবদীতে স্থানীয় শিশু কিশোরদের ক্রিকেট খেলার ফলাফলকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। গতকাল রোববার দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নে দড়িকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মোমেন ও মোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমির হোসেন ও নাদিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের মাধবদী ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনরা জানায়, মাধবদী থানার দড়িকান্দি গ্রামে রোববার শিশু কিশোরদের ক্রিকেট খেলার ফলাফল নিয়ে চা ষ্টলে বাকবিতন্ডা এক পর্যায়ে হাবিবুরের সাথে মোমেনের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই দিন দুপুরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৮ জন আহত হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ সরকার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD