1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৪২৬ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২৯ মে ২০১৮:

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, লেগুনা ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে ওই মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কা দিলে পেছন দিক থেকে আসা আরেকটি পিকআপভ্যান লেগুনাটির উপর আছড়ে পড়ে। এসময় তিন জন ঘটনাস্থলেই নিহত হন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD