1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ইসলামীয়া হাসপাতালকে ৫০ হাজার টাকা জড়িমানা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ২৬১ পাঠক

শরীফ ইকবাল রাসেল*
নরসিংদী প্রতিদিন,৩১ মে ২০১৮ নরসিংদী
নরসিংদী জেলা প্রশাসন রজমানকে ঘিরে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে জড়িমানা আদায় করছেন। এই অব্যাহত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ভেলানগরে বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান, মুরগির দোকান, চাউলের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

বাজারের অধিকাংশ দোকান গুলোতে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে দ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জড়িমানা আদায় করেন। এরপর নরসিংদীর বাসাইলে ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল নামে একটি হাসপাতালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অবিযানকালে হাসপাতাল অনভিজ্ঞ অপারেশ সহকারী,

সনদবিহীন ডাক্তার, সনদবিহীন এক্সরে টেকনিশিয়ান, অপরিচ্ছন্ন ব্যবস্থাপনা, অপারেশন রুমে রান্নার কাজ করার কারনে হাসাপাতালকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া ও আরাফাত মোহাম্মদ নোমান এই অভিযান পরিচালনা ককরেন। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ডা. নাছিম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD