1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

হজযাত্রীদের বিমানের টিকিট না দিয়ে লাপাত্তা এজেন্সি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৪৬৮ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮: এবারও এজেন্সির কাছ থেকে ভিসা ও পাসপোর্ট ফেরত পেলেও বিমানের টিকিট হাতে না পাওয়ার অভিযোগ করেছেন হজযাত্রীরা। শেষ মুহূর্তে এজেন্সির পক্ষ থেকে কোনও ধরনের যোগাযোগ করা হচ্ছে না বলেও জানান একাধিক হজযাত্রী।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে আশকোনা হজ ক্যাম্পে বেশ কয়েকজন মুসল্লি এ অভিযোগ করেন।

তারা জানান, দু’দিন ধরে এজেন্সির সাথে যোগাযোগের চেষ্টা করছেন তারা। কিন্তু এজেন্সির মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

হজে যেতে ইচ্ছুক এসব মুসল্লি জানান, এমএইচএম ওভারসিজের মাধ্যমে হজে যাওয়ার জন্য সব পাওনা পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও নেয়া হয়েছে। কিন্তু ক্যাম্পে আসতে বলে গত চার দিন ধরে লাপাত্তা এজেন্সির লোকজন।

এই বিষয়ে জানতে চাইলে হজ ক্যাম্পের পরিচালক জানিয়েছেন, অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD