1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

এমপি নির্বাচন করবেন হিরো আলম!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ২৮১ পাঠক

বিনোদন ডেস্ক,নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার ২৮ আগস্ট ২০১৮:
সাম্প্রতিককালে ঢালিউডের আলোচিত ও বহুল চর্চিত নাম হিরো আলম। এই কমিক অভিনেতাকে নিয়ে গুঞ্জনের যেমন শেষ নেই, একইভাবে তার নামডাকও এখন ভালো। হাসতে ও হাসাতে পছন্দ করেন তিনি। একসময়ের আশরাফুল হোসেন আলম এখন বিনোদনপাড়ায় এক নামে ‘হিরো আলম’।

এবার নতুন খবর জানিয়ে সবাইকে চমকে দিলেন তিনি। জানালেন রাজনীতিতে আসার ইচ্ছের কথা। আর সেটি খবু দেরিতে নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে চান তিনি।

গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে আমি এমপি হতে চাই। মনোবল থেকেই আমার উঠে আসা।’

নিজের জন্মস্থান ও এলাকার লোকজনদের নিয়ে গর্বিত হিরো আলম বলেন, ‘চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

বলিউডে ডাক পাওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের প্রথম অভিনেতা (নায়ক) হিসেবে আমি বলিউডে সুযোগ পেয়েছি। এখানে আমিই প্রথম। সত্যিই এটা স্বপ্নের মত। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।’

এসময় তিনি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের তুলে আনতেও সংশ্লিষ্টদের সুনজরদারি ও যথাযথ পদক্ষেপ আশা করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD