1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মানুষের দাড়ি ও টুপি দেখে হত্যালীলা বন্ধ হোক’

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ২৪৩ পাঠক

বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯:
রামনাম করে গণপিটুনি ও হত্যা রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন দেশটির ৪৯ জন বিশিষ্টজন। জোর করে দলিত ও মুসলিমদের জয় শ্রীরাম বলাতে গিয়ে প্রায়ই গণপিটুনির ঘটনা উঠে আসছে।

এই বিশিষ্টজনদের সমর্থনে এবার মুখ খুললেন তারকা সাংসদ নুসরাত জাহান।

তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, গরু পাচার ও গোমাংস খাওয়ার অভিযোগে বার বার দেশের মানুষের উপরে চড়াও হচ্ছে গোরক্ষকরা। এর পরেও সরকার যে ভাবে চুপ করে রয়েছে আমাদের ভাবাচ্ছে।

জয় শ্রীরাম প্রসঙ্গেও এদিন নিজের মতামত প্রকাশ করেন নায়িকা তথা লোকসভার সাংসদ। তিনি বলেন, ভগবানের নাম করে গণপিটুনির জন্য রামনাম ‘মার্ডার ক্রাই’-তে (হত্যার মড়া কান্না) পরিণত হয়েছে। এই গণধোলাইকারীরাই ভারতের শত্রু। এরা সন্ত্রাসবাদীদের থেকে কম কিছু নয়।

এছাড়াও নুসরাত বলেন, এই প্রজন্মের এক জন সাংসদ ও ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিনিধি হিসেবে আমি চাই এদের বিরুদ্ধে কড়া আইন তৈরি হোক। গণতন্ত্রের কথা মাথায় রেখেই এই গণধোলাইকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। মানবিকতার খাতিরে গরু ও ঈশ্বরের নামে এভাবে মানুষের দাড়ি ও টুপি দেখে হত্যালীলা বন্ধ হোক।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD