1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বেলাবোতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পে ২৫ নারীকে প্রশিক্ষণ ও সনদ প্রদান

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ২৮৭ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯: নরসিংদীতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরামে’র Training on Making Women Entrepreneur Bankable through Business & Financial Management–ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর বেলাবো উপজেলার সচেতন ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এ কোর্সের আয়োজন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড প্রিজম প্রজেক্ট প্রজেক্ট বাস্তবায়নে জিএফএ কনসালটিং গ্রুপ, জার্মানী টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এর কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান জানান, ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ২৫ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। যেসব ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসা প্রসার এবং ব্যাংক থেকে অর্থায়ন উপযোগী করে তুলতে এ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ ও বাণিজ্যিক ব্যাংক সঙ্গে যোগাযোগ এবং ঋণ পাবার বিষয়ে কারিগরী সহায়তাও দেয়া হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম এবং প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। এর আগে যশোর ও সাভারে ২৫ জন করে নারী উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। ৮টি জেলা ও উপজেলা শহরে ২৫ জন করে মোট ২শ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও
ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD