1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদী এস. পি. স্কুলে অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩১৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,৩১ জুলাই ২০১৯: নরসিংদীতে মাধবদী এস. পি. (সতী প্রসন্ন) ইনস্টিটিউশনের অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কিরণ কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক,মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মোঃ সফিউদ্দিন, অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয় উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কমিশনার, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আল-আমিন সরকার, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি ফারজানা ইয়াসমিন হ্যাপি, শিক্ষক প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাসনে ভানু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকমণ্ডলী। অনুষ্ঠানে নবনির্মিত অডিটোরিয়াম, ওয়াশ ব্লক, শিক্ষক মিলনায়তন ও শিক্ষক-শিক্ষার্থীদের নামাজের ঘর সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আগত অভিভাবকবৃন্দ চলমান সময়ের বিভিন্ন উন্নয়ন কাজের ভূয়সী প্রশংসা করেন।পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রাতিষ্ঠানিক তৎপরতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। তাই সন্তানের লেখাপড়ার ব্যপারে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার তিনি আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD