1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ২৮৯ পাঠক

স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বুধবার ১৪ আগস্ট ২০১৯:
নরসিংদীর রায়পুরায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবদুস সাত্তার (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার চারাবাগে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ বলছে, আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে ভৈরব থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চারাবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত আবদুস সাত্তার নরসিংদীর পলাশের ডাঙ্গার ফরমান আলীর ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD