1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আড়াইহাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১৫ পাঠক

সফুরউদ্দিন প্রভাত : আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ বালক ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ বালিকা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, এই দেশ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন আমাদের জাতির জনক। চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন।

সাংসদ আরও বলেন, বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার অবদানকে নতুন প্রজন্মেও কাছে তুলে ধরার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে। ফুটবলের হারানো গৌরভ ফিরিয়ে আনার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝর্না রহমান, এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD