1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে ইয়াবাসহ ২জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪৯ পাঠক

লক্ষন বর্মন | নরসিংদী প্রতিদিন –
রবিবার ১৫ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীর মাধবদীতে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। (১৫ সেপ্টেম্বর) শনিবার রাতে মাধবদীর থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন(২৬), মাধবদীর থানার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি(৩২)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করি। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD