1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘোড়াশাল ক্লাব

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ২৯৯ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১২ জানুয়ারি ২০২০ :
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে রাবান প্রগতি সংঘকে ১-০ গোলে পরাজিত করে ঘোড়াশাল ক্লাব ফাইনাল নিশ্চিত করে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে সেমিফাইনাল ম্যাচ’র পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, কবি শাহ্ বোরহান মেহেদী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো ফুটবল প্রেমী দর্শক।
টান টান উত্তেজনাপূর্ন সেমিফাইনাল ম্যাচে দুই দলই প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ করেও গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মাথায় ঘোড়াশাল ক্লাবের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার এমেকা জুনিয়র রাবান প্রগতি সংঘের জালে গোল দিয়ে বসেন। ম্যাচের শেষ পর্যন্ত রাবান গোলটি পরিশোধ করতে না পারায় ঘোড়াশাল ক্লাব জয়লাভ করে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD