1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

উপ-নির্বাচনে অংশগ্রহণ: সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি স্থায়ী কমিটি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ :
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কয়েকটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত আসেনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মিডিয়া উইং কর্মকর্তার মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণমাধ্যমে আজ কোনো বক্তব্য দেবেন না তিনি। যে বিষয়বস্তু নিয়ে আলোচনা চলছে তা এখনো চলমান।

বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকটি উপ-নির্বাচনে বিএনপি অংশ নেয়া ,না নেয়া এবং খালেদা জিয়ার জামিন নিয়ে রিভিউ আপিল করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।

দলটি নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, রিভিউ আপিলে ড.কামাল হোসেন থাকবেন কিনা এ বিষয়ে আলোচনার পাশাপাশি উপনির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে পক্ষে-বিপক্ষে আলোচনা আসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

রাত পৌঁনে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত আটটা ৪০ মিনিটে বিরতি দেয়া হয় এবং জানানো হয় আজ গণমাধ্যমে জানানোর মতো কোনো সিদ্ধান্ত আসেনি।

স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সেলিমা রহমান দেশের বাইরে থাকায় বৈঠকে আসেননি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD