1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় হতদরিদ্রের পাশে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মোনায়েম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৪০ পাঠক

মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ১৮ এপ্রিল ২০২০ : নরসিংদীর রায়পুরায় করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে চলছে লকডাউন। এতে রায়পুরা পৌর এলাকার হতদরিদ্র, নি¤œমধ্যবিত্ত ও কর্মহীনরা পড়েছেন খাদ্য সংকটে। তাদের সাহায্যার্থে এগিয়ে এলেন আয়ারল্যান্ড আ’লীগের সভাপতি ও রায়পুরা কলেজের সাবেক ভিপি মোনায়েম খন্দকার রানা।
রানার নিজ অর্থায়নে গত দুই দিনে পৌর এলাকার ১,২,৩ ও ৪নং ওয়ার্ডের ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সবজি বিতরণ করা হয়েছে। তার ছোট ভাই আপন খন্দকার জানান, পর্যায়ক্রমে প্রতি ওয়ার্ডে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

মোনায়েম খন্দকার রানা, ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তার অভিষেক। তিনি ১৯৯৬ সালে রায়পুরা কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। আ’লীগ বিরোধী দলে থাকাকালীন দলের হয়ে তিনি বিভিন্ন লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তারপর পাড়ি জামান আয়ারল্যান্ড। সেখানে আয়ারল্যান্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। এদেশের এই ক্রান্তিকালেও মোনায়েম খন্দকার বসে নেই। তিনি প্রবাসে থেকেও এলাকার অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করে যাচ্ছেন।

এব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, মোনায়েম খন্দকার এলাকার মানুষের বিপদে সকল সময় পাশে থাকেন। এবারও তিনি দেশের চরম দুর্দিনে মানুষের পাশে দাড়িঁয়েছেন। তিনি আরো বলেন, তার মতো যারা বিত্তবান আছেন এখনই সময় অসহায় মানুষের পাশে দাড়াঁনোর।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD