1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কর্তন: থানায় অভিযোগ (ভিডিও সহ)

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ পাঠক

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০৮ সেপ্টেম্বর ২০২০:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জমি-জমা বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার জয়নগর গ্রামের পিতা-মৃত আব্দুল খালেকের ছেলে বিল্লাল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সরেজমিনে এসে তদন্ত করে।

জানাগেছে, গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার সকালে বিল্লাল মিয়ার ভোগ দখলকৃত জমির উপরে থাকা ৩০টি লটকন গাছের চারা, এবং প্রায় ৫০ টি লেবু গাছ কেটে ফেলে জয়নগর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে পিতা-মৃত সবদরের ছেলে মহিজুদ্দিন (ওরফে মইক্কা) বিল্লাল মিয়া বাড়ি থেকে গিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি তাকেও বিভিন্ন ভাবে হুমকী দিয়ে বিতারিত করে। পরে তার ভয়ে মইক্কার বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ করেন।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি জানান, মইক্কা চোরা এলাকার বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে কেউ কিছু বললে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করে। এ বিষয়ে তার প্রতিবেশী নূর নবী জানান সে আমার পিতার কবরের উপরে জোরপূর্বক গরুর ঘর নির্মাণ করে এবং আমার সীমানা উপর দিয়ে গাছ লাগে হয়রানি করেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করি।

এ বিষয়ে মহিজুদ্দিনের সাথে কথা বলতে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD