1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

দর্শকদের মিস করছেন রোনালদো

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ পাঠক

স্পোর্টস ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
বুধবার,৯ই সেপ্টেম্বর, ২০২০:
করোনা বিরতির পর এখনও মাঠে দর্শক ফেরেনি। দর্শক ছাড়াই শেষ হয়েছে ইউরোপের শীর্ষ লিগগুলোর বাকি থাকা ম্যাচগুলো। শুরু হওয়া নেশন কাপেও নেই কোন দর্শক। খালি মাঠে দর্শকদের মিস করছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাব ফুটবলের মৌসুম শেষ করে মোটামুটি একটা বিরতি পেয়েছিলেন রোনালদো। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ফিরেছেন মাঠে। মাঠে ফিরেই জোড়া গোল করে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। তার জোড়া গোলেই সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তবু কিছু একটা নেই অনুভব করছেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচ শেষে জানিয়েছেন, এখনও খালি মাঠে খেলার বিষয়টি মানতে পারছেন না তিনি। রোনালদোর কাছে, দর্শকবিহীন গ্যালারিতে খেলার মানে বাগানে গিয়ে ফুল না দেখা কিংবা সার্কাসে গিয়ে কোনো ভাঁড় না দেখার মতো। মাঠে দর্শকদের অনেক বেশি মিস করছেন বলে জানিয়েছেন রোনালদো।

তিনি বলেছেন, ‘দর্শক ছাড়া খেলার বিষয়টা সার্কাসে গিয়ে কোনো ভাঁড় না দেখার মতো। এটা অনেকটা বাগানে গিয়ে ফুল না দেখার মতো। তবে আক্ষেপের সুযোগ নেই। দর্শকদের হর্ষধ্বনি আমাকে আপ্লুত করে ঠিক। কিন্তু সবার আগে স্বাস্থ্য নিরাপত্তা। যেহেতু হু এখনও অনুমতি দেয়নি, তাই এটি মানতেই হবে আমাদের।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD