1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ পাঠক

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া।

অভিযুক্ত ভাড়াটিয়া বাদল মিয়াকে একমাত্র আসামি করে দায়ের করা মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানোর পর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা চলছে বাদল মিয়ার।
এদিকে, গতরাতেই ময়নাতদন্ত শেষে নিহতদের নিজ গ্রাম শিবপুর উপজেলার ইটাখোলার কুমরাদী গ্রামের কবর স্থানে দাফন করা।

এর আগে রবিবার ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নৃশংসভাবে ছুরিকাঘাতে ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে (৪৫) হত্যা করে বাদল মিয়া।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশি হেফাজতে রয়েছে, তাই দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD