1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কিশোরগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা মুক্তা আটক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৫৫ পাঠক

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মু. ফখরুল আলম মুক্তাকে বিদেশি রিভলবারসহ আটক করেছে র‌্যাব। রবিবার (০৪ অক্টোবর) রাত ১০টার দিকে তাড়াইল বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে তাকে আটক করে। মুক্তা তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মু. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বিএন এম শোভন খান জানান, গতকাল রাত ১০টার দিকে তাড়াইল বাজারে অভিযান চালিয়ে ফকরুল আলম মুক্তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি রিভলবার পাওয়া যায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তাড়াইল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এর আগেও মুক্তাকে ইয়াবাসহ আটক করা হয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD