1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সফুরউদ্দিন প্রভাত
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩২৯ পাঠক

আড়াইহাজার উপজেলায় আরও একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। শিক্ষা প্রতিষ্ঠানটির নাম জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়।আড়াইহাজার পৌরসভার মনোরম প্রাকৃতিক পরিবেশে কামরানীরচর গ্রামে ১১০ শতাংশ জমির উপর এ বিদ্যালয়টি স্থাপিত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু এ শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেন।

বুধবার বিকেলে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বিদ্যালয়ে ২০৫ ফুট দীর্ঘ একটি আধুনিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজবেক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক প্রফেসর আবু হাসেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল, সাবেক ভিপি নাঈম আহম্মেদ মোল্লা, আমির হোসেন প্রমুখ।

নির্মাণ কাজের উদ্বোধনকালে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় অত্র এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব করবে। এ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ গড়ার কারখানার যাত্রা আরও গতিশীল হবে।

 



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD