1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৯১ পাঠক

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় নরসিংদী জেলা পুলিশও শনিবার (৩১ অক্টোবর) “কমিউনিটি পুলিশিং ডে-২০২০” পালন করছে।

এ দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে সাহেবপ্রতাবস্থ পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করে নরসিংদী জেলা পুলিশ। এতে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম এর
সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক,ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও মেয়রবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান,প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া,নরসিংদী, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ এর সভাপতি, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি, নরসিংদী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব সহ নরসিংদী জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।

কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মেম্বার (CPM)-এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD