1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে যাত্রা শুরু করলো তরুন আলো সংগঠন

মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন :
  • প্রকাশের তারিখ | শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৯৪ পাঠক

“আমরা বাংলার তরুন সৈনিক” এই স্লোগানকে সামনে রেখে একদল তরুনদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো তরুন আলো নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী নরসিংদী সদরের মাধবদী মেহেরপাড়ায় চৌয়া দারুল হুদা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী, পুরুষসহ শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তরুণ আলো সংগঠন এর সভাপতি ডাঃ রাকিবুল ইসলাম আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত তরুন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান । এসময় তিনি নিজস্ব অর্থায়নে মেডিকেল ক্যাম্পে আসা দুই শতাধিক রোগীদের চিকিৎসা পত্রের ঔষধের খরচ বহন করেন এবং তরুণ আলো সংগঠনের যে কোনো মানবিক কাজে সর্বোচ্চ সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। মেডিকেল ক্যাম্পে রোগীদেরকে চিকিৎসা প্রদান করেন ভগিরথপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার আকলিমা খাতুন।

এসময় মেহেরপাড়া ইউপি সদস্য মোঃ তুহিন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD