1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ডাংগা ইউপি সদস্যসহ মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাদউল্লাহ মনা | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৯৬ পাঠক

নরসিংদীর পলাশে ডাংগার কাজিরচর এলাকায় মসজিদের জায়গা অবৈধ দখল মুক্ত করন নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জনগণ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কাজিরচর বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই, ইউপি সদস্য সালাউদ্দিন, ডাংগা বাজার কমিটির সভাপতি বাবুল আহমেদ, মসজিদ কমিটির সভাপতি আক্তারুজ্জামান, ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সেলিম ও মসজিদের ইমাম সহ অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পলাশের ডাংগার কাজিরচরে মসজিদ নির্মানে জমি দিয়েছেন ইউপি সদস্য সালাউদ্দিনের বাবা। উক্ত জমিতে মসজিদ নির্মান করা হয়েছে। এর কিছু অংশে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসার কিছু অংশ অবৈধভাবে দখল করে স্থানীয় দেলোয়ার হোসেন ও আলামিন দোকান ঘর নির্মান করে মাসিক ভাড়া আদায় করতো। কিছুদিন পূর্বে মসজিদের মুসল্লিগণ ও এলাকাবাসী ওই জায়গা অবৈধ দখল মুক্ত করে মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়। এদিকে অবৈধ দখলকারি কুখ্যাত ভ’মি দস্যু আল আমীন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন সহ মসজিদ কমিটির নামে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান ও এর তীব্র প্রতিবাদ জানান।
? আশাদউল্লাহ মনা | জ্যেষ্ঠ প্রতিবেদক-



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD