1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিদ্যুতের ফাঁদে মারা গেল বন্যহাতি

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৫৩ পাঠক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক তার দয়ে পাতা ফাঁদে বন্যহাতি হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বড়হাহিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রহায়ণ মাসে ক্ষেতে ধান পাকলে বন্য হাতির পাল ধান খেতে চলে আসে। স্থানীয় চাষিরা অতিষ্ঠ হয়ে ধানক্ষেত রক্ষায় বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখে। গতকাল রাতে বন্যহাতি ধানক্ষেতে এলে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। থানা পুলিশ বন বিভাগকে জানায়। বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করে বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার চিহ্ন দেখতে পান।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম জানান, বন্যহাতি মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। হাতির ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। যদিও এর আগে কয়েকবার একই জায়গায় বৈদ্যুতিক তার দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ রয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD