1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ পাঠক

বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধাঁরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব মো: কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু ,নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ,নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শ্যামল শাহা, নরসিংদী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা সরকার সুমী ও সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, নরসিংদী জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি দীপু মাহমুদ ও সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আসাদ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা জঙ্গিবাদ, মৌলবাদী এই উগ্রবাদী গোষ্ঠিকে স্পষ্টভাবে বলতে চাই, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের চেতনা। আর এই চেতনার উপর আঘাত করা মানে দেশের উপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জনান বক্তারা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD