1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে নরসিংদীতে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা বেদিতে পুর্ষ্পাপণের মধ্যদিয়ে জেলা প্রশাসনের কর্মসূচী শুরু করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর পর সকাল ৮টায় সীমিত উপস্থিতিতে নরসিংদীর সার্কিট হাউজে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে উদযাপন করা হয় এবারের বিজয় দিবসের কর্মসূচী। এছাড়া নরসিংদীর সবকটি উপজেলায় পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচী।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD