1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী পুলিশ লাইন্সে ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ পাঠক

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ কর্মকর্তাদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর ২০২০) রাতে নরসিংদী জেলার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দ্বৈত ও একক বিভাগে ঢাকা রেঞ্জাধীন জেলা সমূহ ২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। গ্রুপ-এ দলে কিশোরগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, গাজীপুর, নরসিংদী, শরীয়তপুর জেলা পুলিশ এবং গ্রুপ-বি দলে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলা পুলিশ অংশগ্রহণ করে।

এ টুর্নামেন্টের ফাইনালে দ্বৈত বিভাগে টাঙ্গাইল বনাম মাদারীপুর এবং একক বিভাগেও টাঙ্গাইল বনাম মাদারীপুর জেলা পুলিশ প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় দ্বৈত বিভাগে টাঙ্গাইল জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর জেলা পুলিশ এবং একক বিভাগে টাঙ্গাইল জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর জেলা পুলিশ।

চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD