1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নরসিংদী সদর এসিল্যান্ড শাহ্ আলম মিয়া

লক্ষন বর্মন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৪ পাঠক

২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতার বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেলেন নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

নরসিংদী জেলা থেকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পাওয়া নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: শাহ আলম মিয়া যোগদানের পর সদর উপজেলায় বেদখলে থাকা বিপুল পরিমান সরকারি সম্পত্তি উদ্ধার, স্থানীয় ভূমি বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে মামলার সংখ্যা কমানো, স্বচ্ছতার সাথে ভূমিসেবা প্রদান ও সহজীকরণ, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখা, সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে জমি বরাদ্দ প্রদান, করোনাকালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে মরদেহ দাফন/সৎকারে ভূমিকা রাখেন।

তিনি বলেন, এই সম্মাননা আমার মধ্যে কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিয়েছে। এই সম্মান ভবিষ্যতের কর্মকান্ডে আমাকে অনুপ্রেরণা যোগাবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD