1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরা থেকে ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৬৩০ পাঠক

নরসিংদী জেলা গোয়োন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে রায়পুরা থেকে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পরিদর্শক রুপম কুমার সরকার নরসিংদী প্রতিদিনকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রামনগরস্থ পাগলার মোড়ে কাঁচা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক কারবারী একই গ্রামের জমির মিয়ার ছেলে আশরাফ উদ্দিন (৬৫) গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে ১৬০ (একশত ষাট) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য- ১,৭৬,০০০/- (এক লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা। গ্রেফতারকৃত আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটা মাদক মামলা রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD