1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন এর দাফন সম্পন্ন

মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৪৬ পাঠক

নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার(০৫ মার্চ) বাদ জোহর উপজেলার মুছাপুরে বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ মাঠে আলতাফ হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের সামাজিক করবস্থানে দাফন করা হয়। কফিনে সশস্ত্র সালাম প্রদর্শন ও ফুল দিয়েশ্রদ্ধা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমানে নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই তিনি নানা অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এর আগে জানাজার নামাজে রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মতিউরনগন কলেজের প্রতিষ্ঠা সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, প্রিন্সিপাল আব্দুল লতিফ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুব সংঘের উপদেষ্টা সানা উল্লাহ ভূঁইয়া, আব্দুল হাই রানা, সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি আল আমিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
– মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD